নাটোরে সুবিধা-বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ

মোতালেব হোসেন, নিজস্ব প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো.

2023-02-04T15:51:33+00:00
2023-02-04T15:51:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাটোরে সুবিধা-বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ
মোতালেব হোসেন, নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫১ পিএম   (ভিজিট : ২৪৯)
X

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর ব্যক্তিগত উদ্যোগে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় চার শতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে চাপিলা ইউনিয়নের কৈডিমা বাজারে অটোরিকশা সমিতির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী অটোরিকশা চালক ও হত-দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন।

একই দিন বিকেলে বড়াইগ্রাম উপজেলার কুরশাইট বাজারে নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি জুলফিকার আলি মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী কম্বল বিতরণ করেন।

পৃথক দুটি কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক, বড়াইগ্রাম উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ এর সভাপতি ইসাহাক আলী, চাপিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলীসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

বাবু/জেএম




  বিষয়:   নাটোর  বিতরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy