সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বই লেখার সময় কোথাও থেকে লেখা নিয়ে থাকলে কৃতজ্ঞতা স্বীকার করা সাধারণ নিয়ম। এখন

2023-02-04T15:55:20+00:00
2023-02-04T16:20:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে : শিক্ষামন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫৫ পিএম  আপডেট: ০৪.০২.২০২৩ ৪:২০ পিএম  (ভিজিট : ১৪৩)
X

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বই লেখার সময় কোথাও থেকে লেখা নিয়ে থাকলে কৃতজ্ঞতা স্বীকার করা সাধারণ নিয়ম। এখন মানুষ অনেক সচেতন। কাজেই আমি আশা করবো, এখন থেকে যারা বই লিখবেন, সূত্র উল্লেখ করে দেবেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পাঠ্যক্রম নিয়ে যা বলা হচ্ছে তার অধিকাংশই মিথ্যাচার, যেখানে ভুল আছে সেখানে সংশোধন করেছি এবং করবো। কিন্তু যে মিথ্যাচার, অপপ্রচার চলছে সেটি উদ্দেশ্যমূলক। কারণ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু না পেয়ে একটি গোষ্ঠী পেছনে লেগেছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্রমের যে ভালো দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলা উচিত। সেটা সমাজের জন্য জরুরি। কীভাবে শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষার মাধ্যমে সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা যায় তার চেষ্টা হচ্ছে। অযথা সমালোচনা না করে ভালো পরামর্শ দিলে আমরা অবশ্যই গ্রহণ করবো।

এসময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, বর্তমান সাধারণ সম্পাদক আল ইমরান শোভন প্রমুখ।

বাবু/জেএম




  বিষয়:   সরকার  মিথ্যাচার  শিক্ষামন্ত্রী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy