বগুড়ায় সাংবাদিকের ওপর হামলাকারী যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা শরিফুল ইসলাম শিপুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর সোয়া ২টার

2023-02-04T16:10:28+00:00
2023-02-04T16:10:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বগুড়ায় সাংবাদিকের ওপর হামলাকারী যুবলীগ নেতা গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১০ পিএম   (ভিজিট : ১৩৪)
X

বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা শরিফুল ইসলাম শিপুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর সোয়া ২টার দিকে শহরের কলোনি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শরিফুল ইসলাম বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি।  

বগুড়ায় উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের সংবাদ করায় স্থানীয় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠে। হামলার শিকার দুই সাংবাদিক হলেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জে এম রউফ এবং স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক জহুরুল ইসলাম। 
বগুড়া সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) নূরে আলম জানান, দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হবে। 

বাবু/জেএম




  বিষয়:   বগুড়া  সাংবাদিক  হামলাকারী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy