প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৩ পিএম (ভিজিট : ২৩৭)

X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটর সাইকেল-সিএনজি-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে মো. সাকিব মিয়া (২৫) নামে এক ওষুধ কোম্পানী প্রতিনিধি নিহত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কুমিল্লা-সিলেট মহা সড়কের আখাউড়া উপজেলার তন্তর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিম মিয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীনের পুত্র। তিনি জিসকা ফার্মাসিউটিক্যালস কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিল। খবর পেয়ে ধরখার পুলিশ ফাঁড়ির এসআই মো. মোবারক হোসেন লাশ উদ্ধার করেন। পরে হাঁটিখাতা হাইওয়ে থানার এএসআই মো. মনির মিয়া লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় অটোরিক্সাকে আটক করেছে পুলিশ। চালক পলাতক রয়েছে।
জিসকা ফার্মাসিউটিক্যালস্ এমপিও মো. দেলোয়ার হোসেন বলেন, মো. সাকিব জিসকা ফার্মাসিউটিক্যালস এ কর্মরত ছিল। সে আখাউড়া উপজেলার দায়িত্বে কর্মরত ছিল। সকালে আখাউড়া থেকে তন্তর কাজ করার জন্য যাচ্ছিল এসময় অটোরিকশার ধাক্কা লেগে ট্রাকের নীচে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাবু/জেএম