উত্তরাঞ্চলে ২০২২ সালে ৩২ লাখ কেজি চা বেশি উৎপাদন

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

দেশের উত্তরাঞ্চলে সদ্য সমাপ্ত চা উৎপাদন মৌসুমের (২০২২) ১ জানুয়ারি থেকে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩২ লাখ ১৯

2023-02-04T16:53:01+00:00
2023-02-04T16:53:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উত্তরাঞ্চলে ২০২২ সালে ৩২ লাখ কেজি চা বেশি উৎপাদন
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১৫২)
X

দেশের উত্তরাঞ্চলে সদ্য সমাপ্ত চা উৎপাদন মৌসুমের (২০২২) ১ জানুয়ারি থেকে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩২ লাখ ১৯ হাজার ২২৬ কেজি চা বেশি উৎপাদন হয়েছে। ২০২২ সালে  উত্তরাঞ্চলে চা উৎপাদিত হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৬ কেজি। ২০২১ সালে একই সময়ে উত্তরাঞ্চলে চা উৎপাদিত হয়েছিল ১ কোটি ৪৫ লাখ ৪০ হাজার কেজি। এ পরিসংখ্যানে দেখা যায়, পুর্ববর্তী বছরের তুলনায় ২০২২ সালে ৩২ লাখ ১৯ হাজার ২২৬ কেজি চা বেশি উৎপাদিত হয়েছে।

বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন জানান, উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারীতে সমতলের ৯টি নিবন্ধিত চা-বাগান, ২১টি অনিবন্ধিত চা-বাগান ও ৮হাজার ৩৫৫টি ক্ষুদ্রায়তন চা-বাগানে মোট ১২ হাজার ৭৯ একর চা আবাদি থেকে ৯ কোটি ২ লাখ ৭৪ হাজার ৬৩২ কেজি উত্তোলিত সবুজ পাতা থেকে ২৫টি চলমান চা কারখানায় সদ্য সমাপ্ত চা উৎপাদন মৌসুমে (২০২২) প্রক্রিয়াজাত করে ১ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৬ কেজি চা উৎপাদিত হয়েছে। যা গত বছরের তুলনায় ৩২ লাখ ১৯ হাজার ২২৬ কেজি বেশি।

চা বোর্ড সুত্র জানায়, কোভিড পরিস্থিতিতে ২০২১ সালে সঠিক ব্যবস্থাপনার ফলে দেশের উত্তর জনপদে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চা উৎপাদন হয়েছিল ১ কোটি ৪৫ লাখ ৪০ হাজার কেজি। যা দেশের উত্তর জনপদের চা শিল্পের জন্য ছিল সর্বোচ্চ রেকর্ড।

বাবু/জেএম





  বিষয়:   উত্তরাঞ্চল  চা  উৎপাদন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy