হিজলা প্রেসক্লাবের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষা

রহমাতুল্লাহ পলাশ, হিজলা

সারাবাংলা

বরিশালের হিজলা উপজেলায় হিজলা প্রেসক্লাবের আয়োজনে আজ শনিবার সকাল ১০টায় কাউরিয়া স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে হিজলা প্রেসক্লাবের

2023-02-04T17:59:08+00:00
2023-02-04T17:59:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হিজলা প্রেসক্লাবের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষা
রহমাতুল্লাহ পলাশ, হিজলা
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৯ পিএম   (ভিজিট : ২১১)
X

বরিশালের হিজলা উপজেলায় হিজলা প্রেসক্লাবের আয়োজনে আজ শনিবার সকাল ১০টায় কাউরিয়া স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে হিজলা প্রেসক্লাবের আয়োজনে বিনামুল্যে ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুছ মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসানুল হাবিব আল আজাদ জনি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শঙ্কর কুমার দে, অধ্যাপক শাজাহান তালুকদার চেয়ারম্যান গুয়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদ, ডাক্তার অশোক কুমার চ্যাটার্জী সভাপতি কাউরিয়া স্কুল এন্ড কলেজ, গুয়াবারিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. বিন কাসেম টেনু, আবুল কালাম বেপারী।

এ সময় হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুছ মিয়া বলেন প্রতিটি মানুষের রক্তের গ্রুপ জেনে রাখা ভালো, প্রতিটি মানুষেরই সুবিধা অসুবিধা হতে পারে তখন রক্তের গ্রুপ জানা থাকলে খোজা-খুজি করা লাগেনা। কারো রক্তের প্রয়োজন হলে শরীর সুস্থ থাকলে সেচ্ছায় রক্ত দান করবেন এটা একটি মহৎ কাজ। ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষার এই আয়োজন করায় হিজলা প্রেস ক্লাবের সাংবাদিকদের অভিনন্দন জানান তিনি।

বাবু/জেএম





  বিষয়:   হিজলা  প্রেসক্লাব 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy