পাহাড়তলীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত

2023-02-04T18:22:14+00:00
2023-02-04T19:52:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাহাড়তলীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২২ পিএম  আপডেট: ০৪.০২.২০২৩ ৭:৫২ পিএম  (ভিজিট : ১৬৭)
X

চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।  আজ শনিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ওই বৃদ্ধের পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আঙ্গুলের ছাপ নিয়ে ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছেন বলে জানা গেছে।

বাবু/জেএম




  বিষয়:   ট্রেন  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy