কক্সবাজার সদর হাসপাতালের ডা. ফাতেমার বিরুদ্ধে মানববন্ধন

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

অপচিকিৎসা ও হামলার অভিযোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাতেমা ইব্রাহিম মিশুর বিরুদ্ধে মানববন্ধন করেছেন

2023-02-04T19:06:30+00:00
2023-02-04T19:06:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কক্সবাজার সদর হাসপাতালের ডা. ফাতেমার বিরুদ্ধে মানববন্ধন
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৬ পিএম   (ভিজিট : ৩৬২)
X

অপচিকিৎসা ও হামলার অভিযোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাতেমা ইব্রাহিম মিশুর বিরুদ্ধে মানববন্ধন করেছেন রোগীর পরিবার। ডাক্তারের কাছে হামলার স্বীকার হওয়া উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী এবং হলদিয়া পালং ইউনিয়নের শত শত সাধারণ জনগণ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী অপচিকিৎসা ও হামলার বিষয়ে বলেন, আমার এক নাতি ৫ মাসের শিশু নিয়ে গত ৩ ফেব্রুয়ারি কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে ভর্তি হয়। শিশুটির অবস্থা অবনতি হলে জেলা সদর হাসপাতালে রেফার করেন।

চেয়ারম্যান কামরুন্নেছা বেবী বলেন, আমরা শিশুটি নিয়ে সদর হাসপাতালের জরুরী বিভাগে গেলে শিশু ওয়ার্ডে ভর্তি দেন৷ শিশু ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফাতেমা ইব্রাহিম মিশুকে কে মুমূর্ষ শিশুটিকে চিকিৎসার জন্য অনুরোধ করা হলে তিনি ক্ষেপে আমাদের বলেন রোগী টি মারা গেছে৷ আমি এ রোগী দেখবনা৷

কামরুন্নেছা বেবী বলেন, মুমূর্ষ শিশুটিকে চিকিৎসার জন্য শতবার অনুরোধ করার পরেও ডা. ফাতমো ইব্রাহিম মিশু চিকিৎসা না করে উল্টো আমি কে সে কথা বলে খারাপ এবং অশালীন আচরণ করে। ওই সময় আমি আমার হাতে থাকা মোবাইল নিয়ে ভিডিও ধারণ করার চেষ্টা করলে আমার মোবাইল কেড়ে নেয়াসহ আমার উপর হামলা করেন।

শিশুর দাদা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক আমিন বলেন, শেষ পর্যন্ত আমার নাতির চিকিৎসা না পেয়ে এবং আমরা হামলার স্বীকার হয়ে শিশুটিকে চট্টগ্রাম একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করি।

মানববন্ধনে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দীপক দাশ বলেন, জেলা সদর হাসপাতাল কসাইখানায় রূপান্তিরত হয়েছে। কিছুদিন পূর্বে কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর সালাহ উদ্দীন সেতু চিকিৎসা নিতে গিয়ে হামলা স্বীকার হন। এইভাবে প্রতিনিয়ত হয়রানি হচ্ছে এ হাসপাতালে৷। আমরা তীব্র নিন্দা জানাই। সাথে চিকিৎসকের নামে এ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে আবেদন জানান।

এসময় উখিয়া অপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীন মিন্টু, সহ-সভাপতি আমিনুল হক আমিন, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ জাহান শাজু, সাবেক সভাপতি ইসলামসহ হলদিয়া পালং ইউনিয়নের শতশত জনসাধারণ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম




  বিষয়:   কক্সবাজার  সদর হাসপাতাল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy