চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নেশা জাতীয় ইনজেকশন (বুপ্রেনরফিন) উদ্ধার করেছে বিজিবি। শনিবার বেলা ১১টায় এক সংবাদ

2023-02-04T19:14:47+00:00
2023-02-04T19:18:18+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:১৪ পিএম  আপডেট: ০৪.০২.২০২৩ ৭:১৮ পিএম  (ভিজিট : ১৯১)
X

চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নেশা জাতীয় ইনজেকশন (বুপ্রেনরফিন) উদ্ধার করেছে বিজিবি। শনিবার বেলা ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা এ তথ্য জানান।

তিনি জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১০টায় আজমতপুর বিওপির হাবিলদার মো. রেজাউল ইসলামের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮১/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলতলা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন (বুপ্রেনরফিন) উদ্ধার করেছে। এছাড়া একই স্থানে ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাবু/জেএম





  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  ইনজেকশন উদ্ধার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy