কেরানীগঞ্জে ৪ ছিনতাইকারী আটক

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। এসময় তাদের কাছ

2023-02-04T19:30:11+00:00
2023-02-04T19:30:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে ৪ ছিনতাইকারী আটক
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩০ পিএম   (ভিজিট : ২০৫)
X

ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ ছিনতাইকারীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি সুইচ গিয়ার চাকু ও ২টি ছুরি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মো. মনির (৩২),  মো. আল ইসলাম (২১), মো. বাবু (২৬) ও মো. আল আমিন (২৩)।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের তথ্য নিশ্চিত করেন কেরানীগঞ্জ র‍্যাব-১০ সদর দপ্তরের অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। 

র‍্যাব-১০ অধিনায়ক জানান, শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ ছিনতাইকারীকে আটক করা হয়। 

তিনি আরও জানান, আটককৃত ছিনতাইকারীরা উপজেলার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   কেরানীগঞ্জ  ছিনতাইকারী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy