রায়পুরে বছর পূর্তিতে স্বপ্নযাত্রা এম্বুলেন্সের মহড়া

মো. আজম, রায়পুর (লক্ষ্মীপুর)

সারাবাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন 'আমার গ্রাম আমার শহর' উদ্যোগের অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলায় জনসাধারণের স্বাস্থ্যসেবা আধুনিকায়নের লক্ষ্যে চালু

2023-02-05T16:08:19+00:00
2023-02-05T16:08:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রায়পুরে বছর পূর্তিতে স্বপ্নযাত্রা এম্বুলেন্সের মহড়া
মো. আজম, রায়পুর (লক্ষ্মীপুর)
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৮ পিএম   (ভিজিট : ২৫৬)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন 'আমার গ্রাম আমার শহর' উদ্যোগের অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলায় জনসাধারণের স্বাস্থ্যসেবা আধুনিকায়নের লক্ষ্যে চালু করা হয়েছে ১৬টি স্বপ্নযাত্রা এম্বুলেন্স সার্ভিস।

এ উপলক্ষ্যে রবিবার (৫ ফেব্রুয়ারি) উক্ত এম্বুলেন্স সেবার ১ বছর পূর্তি উপলক্ষ্যে জেলার প্রতিটি উপজেলায় এম্বুলেন্সগুলো মহড়া প্রদর্শন করে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছেন আকন্দ'র সার্বিক দিক নির্দেশনা ও রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাসের তত্বাবধানে ইতোমধ্যে রায়পুর উপজেলায়ও ২টি এম্বুলেন্স চালু করা হয়েছে। তন্মধ্যে উপজেলার ১,৯ ও ১০নং ইউনিয়নের জন্য ১টি এবং ৪,৫,৬ ও ৭নং ইউনিয়নের জনসাধারণের জন্য আরেকটি চালুর তালিকায় রয়েছে। এছাড়া ২,৩ ও ৮নং ইউনিয়নের জন্য আরেকটি এম্বুলেন্স সার্ভিস প্রক্রিয়াধীন রয়েছে বলে রায়পুর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়। 

উল্লেখ্য গত বছরের (ফেব্রিয়ারি ২০২২) এইদিনে রায়পুর উপজেলায় জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও আধুনিকায়নের লক্ষ্যে উক্ত এম্বুলেন্স সেবার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও আংশিক সদর) আসনের জাতীয় সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোছেন আকন্দ, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ এবং উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাস,পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাসেল ইকবাল প্রমুখ।

জানা যায় সর্বসাধারণের সেবা নিশ্চিতকল্পে 'স্বপ্নযাত্রা নামক একটি এপস ও অনলাইনে চালু রয়েছে, এছাড়া উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত হটলাইনের মাধ্যমে ২৪ ঘন্টা উক্ত সেবা যে কেউ যেকোন সময় নিতে পারবেন। গত ১ বছরে রায়পুর উপজেলায় প্রায় শতাধিক ব্যাক্তি এই উপকারভোগীর অন্তর্ভূক্ত হয়েছেন বলে স্বপ্নযাত্রা সূত্রে জানা যায়।

বাবু/জেএম





  বিষয়:   রায়পুর  স্বপ্নযাত্রা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy