চট্টগ্রামে ইয়াবাসহ আটক ৪

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন শফিক আলম, হাবিবুল্লাহ মেজবাহ, আবু

2023-02-05T16:15:53+00:00
2023-02-05T16:15:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ইয়াবাসহ আটক ৪
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৫ পিএম   (ভিজিট : ১৬০)
X

চট্টগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন শফিক আলম, হাবিবুল্লাহ মেজবাহ, আবু তাহের এবং শামসু নাহার। 

অভিযানে ইয়াবা পরিবহনের কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গত শুক্রবার সকালে কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় র‌্যাব অভিযানটি পরিচালনা করলেও শনিবার দুপুরে তা গণমাধ্যমে অবহিত করে।

র‌্যাব-৭ সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, বাশঁখালী-আনোয়ার সড়ক হয়ে কক্সবাজার থেকে একটি ইয়াবার চালান আসছে এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল শিকলবাহা এলাকায় অবস্থান নেয়। এসময় একটি প্রাইভেট কারে তল্লাশী করে প্রায় ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানে চার  ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   চট্টগ্রাম  আটক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy