গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষকদের বরণ

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ)

সারাবাংলা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত ৮৯ জন সহকারী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে।প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক

2023-02-05T17:23:38+00:00
2023-02-05T17:23:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষকদের বরণ
হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ)
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৩ পিএম   (ভিজিট : ৩০৬)
X

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত ৮৯ জন সহকারী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে।

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে রবিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে এ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

সংগঠনের উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দিতি বানুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, ইউআরসি ইন্সট্রাকটর মুনজুরা রহমান, সংগঠনের ময়মনসিংহ শাখার সভাপতি দিলীপ কিশোর পাল, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রুমী, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান আল-মুক্তাদির শাহীন প্রমুখ।

বাবু/জেএম





  বিষয়:   গৌরীপুর  বরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy