সাভারে দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত

আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)

সারাবাংলা

সাভারের আশুলিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। আজ রবিবার দুপুরে আশুলিয়ার

2023-02-05T17:55:23+00:00
2023-02-05T17:55:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাভারে দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫৫ পিএম   (ভিজিট : ১৪৪)
X

সাভারের আশুলিয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। আজ রবিবার দুপুরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসুতি এলাকায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এলাকাবাসীরা বলেন, দুপুরে কলতাসুতি এলাকায় কাউন্দিয়া বিলে মাছ ধরতে যান আলম নামের এক যুবক। পরে ওই বিলে মাছ ধরতে নিষেধ করেন গফুর নামের এক যুবক। এসময় স্থানীয় একদল দুর্বৃত্ত এ ঘটনায় লাঠি নিয়ে আলমের বাড়িতে হামলা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও প্রায় ১০ জনকে পিটিয়ে গুরুতর আহত করে। 

এসময় হামলা কারীদেরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় উভয় পক্ষের পক্ষ থেকে আশুলিয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ বলছে,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/জেএম





  বিষয়:   সাভার  সংঘর্ষ  আহত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy