বিএনপির ৫ ইউনিটের কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ ৫টি ইউনিট কমিটি ঘোষণা করেছেন জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম

2023-02-05T18:30:55+00:00
2023-02-05T18:30:55+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জ জেলা
বিএনপির ৫ ইউনিটের কমিটি ঘোষণা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩০ পিএম   (ভিজিট : ১৪০)
X

নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ ৫টি ইউনিট কমিটি ঘোষণা করেছেন জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন। তবে অভিযোগ উঠেছে কমিটিগুলোতে কেন্দ্রের নির্দেশনা ও জেলা বিএনপির কমিটির নিয়ম মানা হয়নি।

এ কারণে কমিটিগুলো অবৈধ দাবি করছেন কমিটির নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ। শনিবার জেলার অন্তর্গত ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জ উপজেলা ও রূপগঞ্জের কাঞ্চন ও তারাব পৌরসভা বিএনপির কমিটি অনুমোদন করা হয়। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি অনুমোদন হলেও তা প্রকাশ করা হয়নি। 

জানা যায়, গত বছরের ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনকে ও সদস্য সচিব করা হয়েছে জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনকে। এতে প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মামুন মাহমুদ, মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, মাসুকুল ইসলাম রাজীব, লুতফর রহমান খোকা, মোশারফ হোসেন ও জুয়েল আহমেদকে। 

কমিটির প্যাডে কাগজের নিচের দিকে উল্লেখ ছিল, আহবায়ক এবং প্রথম যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে অধীনস্থ ইউনিট কমিটি অনুমোদিত হবে। তবে ঘোষিত ৫ টি ইউনিট কমিটির একটিতেও ছিল না মামুন মাহমুদের স্বাক্ষর। এমনকি তাকে জানানো হয়নি দাবি তার। 

এ বিষয়ে জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, এটি দলের নির্দেশনা অমান্য করা ছাড়া কিছু নয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারমান ও আমাদের মহাসচিব কমিটিতে উল্লেখ করে দিয়েছেন যে তিনজনের স্বাক্ষরে কমিটি হবে কিন্তু তা হয়নি। দলের চেইন অব কমান্ড মানা হয়নি। আমার সাথে এ ব্যাপারে বিন্দুমাত্র আলোচনা করা হয়নি, আমাকে জানানো হয়নি। এ কমিটি নিয়ম অনুযায়ী অবৈধ।  

বিষয়টি উল্লেখ করে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন বলেন, আমরা কেন্দ্রের নির্দেশনার বাইরে এক চুলও নড়িনা। কেন্দ্রের সাথে আলোচনা করে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ৫টি ইউনিট কমিটি করা হয়েছে। এসব কমিটিগুলো আগেই হবার কথা ছিল। পূর্বের কমিটির সময়ই এসব কমিটি ভাঙার সিদ্ধান্ত ছিল। যারা রাজপথে ও দলীয় কর্মকান্ডে সক্রিয় ও দলের নিয়ম শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল তাদের দায়িত্বে আনা হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   নারায়ণগঞ্জ  বিএনপি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy