সোনারগাঁয়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

মো.আক্তার হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

সারাবাংলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের কারণে স্বামীর হাতে খুন হয় ৩ সন্তানের জননী আখি আক্তার (৩২)। গত ২ ফেব্রুয়ারি

2023-02-05T18:55:31+00:00
2023-02-05T18:55:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনারগাঁয়ে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
মো.আক্তার হোসেন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫৫ পিএম   (ভিজিট : ২১৬)
X

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের কারণে স্বামীর হাতে খুন হয় ৩ সন্তানের জননী আখি আক্তার (৩২)। গত ২ ফেব্রুয়ারি রাত ১০টার সময় উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় লোহার শিকল দিয়ে হাত-পা বেঁধে দুই ছেলের সামনে লোহার হাতুড়ি দিয়ে মাথায় এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে ঘড় থেকে বাহির হযে যায় স্বামী। সাইদুর রহমান (৩৫) তার পর থেকে পালাতক । পরবর্তীতে উক্ত ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা ইব্রাহীম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। 

গত ৪ ফেব্রুয়ারি রাতে কক্সবাজার সদর উপজেলা এলাকায় র‌্যাব-১১ বিশেষ অভিযান পরিচালনা করে এ চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান ও একমাত্র আসামি সোনারগাঁও থানার চেঙ্গাকান্দি গ্রামের সুদা ছেলে সাইদুর রহমানকে (৩৫) ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে র‌্যাব-১১  ।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাবু/জেএম





  বিষয়:   সোনারগাঁ  গ্রেফতার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy