মৃত ভেবে বস্তায় বেঁধে পালাল সন্ত্রাসীরা

রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)

সারাবাংলা

যশোরের শার্শা উপজেলার উলাসী ইউনিয়নের পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্য সাগর হোসেন (৩০) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর

2023-02-05T19:25:15+00:00
2023-02-05T19:25:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মৃত ভেবে বস্তায় বেঁধে পালাল সন্ত্রাসীরা
রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৫ পিএম   (ভিজিট : ১৭৬)
X

যশোরের শার্শা উপজেলার উলাসী ইউনিয়নের পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্য সাগর হোসেন (৩০) নামে এক যুবককে পিটিয়ে গুরুতর জখম করে বেত্রাবতী নদীর পাড়ে ফেলে রেখে পালাল সন্ত্রাসীরা। বর্তমানে সে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে খাজুড়া কোল্ডষ্টোর এলাকায় পূর্ব শত্রুতার জেরে উলাসী গ্রামের সাগর হোসেনকে হত্যার উদ্দেশ্য এক দল সন্ত্রাসী বাহিনী তার ওপর হামলা চালায়। মৃত ভেবে বস্তায় ভরে বেত্রাবতী নদীর পাশে ফেলে পালিয়ে যায়। পরে অজ্ঞাত এক ব্যাক্তি শার্শা থানায় ফোন দিলে, থানা পুলিশ তাকে বেত্রাবতী নদীর পাড় থেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় বাড়িতে পৌঁছায় দেয়।

পরে তার অবস্থা আসংখ্যাজনক দেখে পরিবারের লোকেরা শার্শা উপজেলা কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। পরে রেফার নিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে সাগরের মা শাবানা খাতুন বাদী হয়ে শার্শা থানায় ৫ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। 

এ বিষয়ে শার্শা থানার তদন্ত অফিসার আকিকুর রহমান আকিক জানান, আহত সাগর হোসেনের মা শাবানা খাতুন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 

বাবু/জেএম





  বিষয়:   মৃত  সন্ত্রাস 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy