রাজধানীর আম্বিয়া টাওয়ারে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর রামপুরা বাজারের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি

2023-02-06T09:04:34+00:00
2023-02-06T13:59:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীর আম্বিয়া টাওয়ারে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৪ এএম  আপডেট: ০৬.০২.২০২৩ ১:৫৯ পিএম  (ভিজিট : ২৩৭)
X


রাজধানীর রামপুরা বাজারের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রামপুরা বাজারের আম্বিয়া টাওয়ারে ভোর পৌনে ৫টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫টা ২৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগের কারণে এ আগুন লেগেছে বলে জানান তিনি।

ডিউটি অফিসার আরও জানান, ১০তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত। নিচে জুতার খোলা দোকান ছিল।

এদিকে সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের সামনে উৎসুক জনতার ভিড়। আগুনে জুতার দোকানগুলো পুড়ে গেছে। ভবনটির দোতলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চতুর্থতলা পর্যন্ত আগুন লেগে কালো হয়ে গেছে।


বাবু/এ আর




  বিষয়:   রামপুরা  আগুন 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy