সুন্দরবনে ফাঁদসহ ২০ কেজি হরিণের মাংস জব্দ

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ইসহাকের সিলা এলাকা থেকে ২০ কেজি হরিণের মাংসসহ ডিঙ্গি নৌকা ও হরিণ শিকারের ফাঁদ

2023-02-06T13:20:33+00:00
2023-02-06T13:20:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুন্দরবনে ফাঁদসহ ২০ কেজি হরিণের মাংস জব্দ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১:২০ পিএম   (ভিজিট : ১৪৯)
X


বাগেরহাটের পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ইসহাকের সিলা এলাকা থেকে ২০ কেজি হরিণের মাংসসহ ডিঙ্গি নৌকা ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বন বিভাগ।

রবিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পূর্ব সুন্দরবন বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ইসহাকের সিলা এলাকায় অভিযান চালিয়ে এ মাংস জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।

পূর্ব-সুন্দরবন চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইসহাকের সিলা এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের ফাঁদ, ডিঙ্গি নৌকাসহ ২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে গেছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy