নির্বাহী প্রকৌশলী ঝিনুকের প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সড়কের চিত্র

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী (সওজ) সানজিদা আফরিন ঝিনুকের কর্ম দক্ষতায় প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জের সদর, নাচোল, গোমস্তাপুর,

2023-02-06T17:32:40+00:00
2023-02-06T17:32:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নির্বাহী প্রকৌশলী ঝিনুকের প্রচেষ্টায় পাল্টে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সড়কের চিত্র
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩২ পিএম   (ভিজিট : ৩৫২)
X


চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী (সওজ) সানজিদা আফরিন ঝিনুকের কর্ম দক্ষতায় প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জের সদর, নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট, শিবগঞ্জ উপজেলার সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কের উন্নয়নের কাজ। মাত্র কয়েক মাসের ব্যবধানে এই কর্মকর্তা ঐকান্তিক প্রচেষ্টায় অবকাঠামো উন্নয়নসহ সার্বিক কর্মকান্ডে ফিরে এসেছে স্বচ্ছতা ও গতিশীলতা। জনসেবার মান বেড়েছে ও প্রশাসনিক কাঠামো হয়েছে অত্যন্ত শক্তিশালী।

ঠিকাদারদের কর্মকান্ডে বেড়েছে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা। দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির বেড়াজাল ছিন্ন করে সড়ক ও জনপদ অফিসকে একটি মডেল অফিস হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বর্তমান নির্বাহী প্রকৌশলী (সওজ) সানজিদা আফরিন ঝিনুক।

৩০তম ব্যাচের বিসিএস ক্যাডারের কর্মকর্তা সানজিদা আফরিন ঝিনুক। তিনি এর পূর্বে রাজশাহী সড়ক ও সওজ সহ. নির্বাহী প্রকৌশলী হিসেবে অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। তার জন্ম ময়মনসিং জেলায়। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তার আন্তরিক নেতৃত্বে সকল উপজেলার আঞ্চলিক সড়কের কার্যক্রম পরিচালিত হয়।

এছাড়া, ঠিকাদারদের বসার সুন্দর ব্যবস্থা নিশ্চিত করেছেন এই নির্বাহী প্রকৌশলী। অফিস চত্বর ও নিজ অফিসের প্রত্যেকটি ডেস্কে সিসি ক্যামেরার আওতায় পর্যেবক্ষণ করেন। তবে অনিয়ম-দুর্নীতি দূর্নীতি হ্রাসসহ কাজে এসেছে গতি। সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী সূত্রে জানা যায়, নির্বাহী প্রকৌশলীর সততা ও নিষ্ঠার কারণে সকল উপজেলা সড়কে আজ প্রাণ ফিরে পেয়েছে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেওয়া পদক্ষেপ সকল কর্মকর্তা অক্ষরে অক্ষরে পালন করছে। ফলশ্রুতিতে তার দক্ষতা ও যোগ্যতা সবার নজর কেড়েছে চাঁপাইনবাবগঞ্জের সকল স্তরের জনগন।

এছাড়াও, উপজেলার বিভিন্ন সড়কের কাজের সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। কৃষক, শ্রমিক, জেলে, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ সকল স্তরের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন চাঁপাইনবাবগঞ্জের প্রথম নারী নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক।

তিনি ২০১৯ সালের ২৮ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে যোগদানের পর সড়ক ও জনপদ বিভাগকে বদলে দিয়েছেন৷ যেখানে এসে ঠিকাদার গনহয়রানির বদলে দ্রুত কাজ সমাধান করতে পারছেন। নির্বাহী প্রকৌশলীর হস্তক্ষেপে একদিকে যেমন বেড়েছে জনসেবার মান, তেমনি তাদের নানা কর্মকান্ডে ফিরে এসেছে স্বচ্ছতা ও গতিশীলতা।

নির্বাহী প্রকৌশলী (সওজ) অফিস কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, নির্বাহী প্রকৌশলী স্যার সরকারি আইনের বাইরে কোন কাজ করেন না। তিনি সরকারি নীতিমালার আলোকে জনকল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন।

নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কের উন্নয়ন করে দিচ্ছেন। তার মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন করাই আমার প্রধান কাজ। আমি নিজে এসব কাজ একা করতে পারব না। আপনাদের সবার সহযোগীতা কাম্য। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সাহায্য প্রত্যাশা করেন তিনি।

উল্লেখ্য,নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক ময়মনসিংহ মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে বিএসসি ডিগ্রী অর্জন করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy