ডোমারে রিপোর্টার্স ইউনিটি’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমার রিপোর্টার্স ইউনিটি’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি,

2023-02-06T17:40:54+00:00
2023-02-06T17:40:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে রিপোর্টার্স ইউনিটি’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪০ পিএম   (ভিজিট : ২২২)
X


নীলফামারীর ডোমার রিপোর্টার্স ইউনিটি’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

ডোমার রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি জুলফিকার আলী ভূট্টোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডের পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  ইলিয়াস হোসেন, ডোমার পৌর প্যানেল মেয়র সেলিম রেজা, জেলা পরিষদ সদস্য মেহেরুন আকতার পলিন, এ্যাডভোকেট মালা জেসমিন, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি পারভেজ উজ্জল, সাধারণ সম্পাদক আল আমিন, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রওশন আলম পাপ্প প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আব্দুর রশিদ।

এছাড়াও ডোমার প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী, সাধারন সম্পাদক রওশন রশীদ,ডোমার রিপোর্টার্স ক্লাবের সভাপতি রতন কুমার রায়, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, ইয়াছিন মোহাম্মদ সিথুন, সত্যেন্দ্রনাথ রায় প্রমূখ উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy