সিলেটে আটক শিবিরের ৮ নেতাকর্মী

সিলেট প্রতিনিধি

সারাবাংলা

সিলেটে মিছিল থেকে ফেরার পথে ছাত্র শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরীর সুরমা মার্কেটের সামনে

2023-02-06T17:43:33+00:00
2023-02-06T17:43:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটে আটক শিবিরের ৮ নেতাকর্মী
সিলেট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪৩ পিএম   (ভিজিট : ১৩৯)
X

সিলেটে মিছিল থেকে ফেরার পথে ছাত্র শিবিরের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরীর সুরমা মার্কেটের সামনে থেকে ধাওয়া করে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলো- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাদারপাড় এলাকার ফোরকান আহমদ, একই উপজেলার কুলাসাল এলাকার নাঈম সিদ্দিকী, বাঘারপাড়ের আবু সুফিয়ান সোহাগ, পশ্চিম বাঘারপাড়ের মদিনাতুল মনোয়ার, দক্ষিণ বাঘারপাড় জান্ডাকুলের হাবিবুর রহমান, চৌমুহনী বাজার এলাকার মো. আব্দুল্লাহ, গোয়াইনঘাটের সুন্দরগাঁও এলাকার ইয়াসিন আহমদ, একই এলাকার মো. হাসান আহমদ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার মৌবাগী এলাকার মো. আব্দুল্লাহ।

জানা গেছে, দক্ষিণ সুরমায় মিছিল করে কিনব্রিজ হয়ে সিলেট শহরে আসছিলেন শিবিরের কয়েকজন নেতাকর্মী। সুরমা মার্কেটের সামনে আসার পর পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ৮ জনকে আটক করে।  

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাহের জানান, শিবিরের মিছিল থেকে ফেরার পথে ৮ জনকে আটক করা হয়েছে। তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। 

বাবু/জেএম




  বিষয়:   সিলেট  আটক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy