কসবায় ধর্ষণের অভিযোগে আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক শিশুকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের অভিযোগে দুলাল মিয়াকে (৪৫) আটক করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় উপজেলার

2023-02-06T18:11:32+00:00
2023-02-06T19:01:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কসবায় ধর্ষণের অভিযোগে আটক ১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:১১ পিএম  আপডেট: ০৬.০২.২০২৩ ৭:০১ পিএম  (ভিজিট : ১৩০)
X

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক শিশুকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের অভিযোগে দুলাল মিয়াকে (৪৫) আটক করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বিনাউটি ইউনিয়নের রাউৎহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় রবিবার ওই শিশুর মা দুলাল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করলে ওইদিন বিকেলেই অভিযুক্ত দুলাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষণের শিকার ওই শিশুকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার রাউৎহাট গ্রামের ওই শিশু গত শুক্রবার দুপুরে চিপস কিনে বাড়ি ফেরার সময় দুলাল মিয়া তার রিক্সা গ্যারেজে নিয়ে ধর্ষণ করে। পরে মেরে ফেলার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। শিশুটি ভয়ে কাউকে বলেনি। পরদিন শনিবার সন্ধ্যার সময় বাড়ি থেকে কয়েকশ গজ দূরে বাজার থেকে চিপস কিনে ফেরার পথে ধর্ষক দুলাল মিয়া আবারও শিশুটির মুখ চেপে ধরে তার রিক্সা গ্যারেজে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

শিশুটি চিৎকার দেয়ার চেষ্টা করলে তার মুখ চেপে ধরে রাখে দুলাল মিয়া। পরে ছেড়ে দিলে শিশুটি কাঁদতে কাঁদতে গ্যারেজ থেকে বেরুতে দেখে শিশুটির মামা কান্নার কারণ জানতে চাইলে শিশুটি তখন তার মামাকে বিস্তারিত জানায়। বিষয়টি জানাজানি হলে ধর্ষক দুলাল মিয়া উত্তেজিত হয়ে বিভিন্ন লোকজনের মাধ্যমে ওই শিশুর পরিবারকে প্রাণে মারার ভয়ভীতি দেখায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে শিশুর মায়ের অভিযোগ।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ বিষয়ে মামলা দিয়েছে ওই শিশুর পরিবার। অভিযুক্ত দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।  তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   ধর্ষণ  আটক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy