প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:০৭ পিএম আপডেট: ০৬.০২.২০২৩ ৭:৪৭ পিএম (ভিজিট : ৩০৮)

X
‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামের আলহাজ্ব শেখ আব্দুর রহমান গণগ্রন্থাগার পাঠ কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কাজী জমসেদ আলী। এসময় বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, মাহফুজ মাস্টার, শিক্ষক সাদ্দাম হোসেন, কবির মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) শেখ এখলাছুউর রহমান।
বাবু/জেএম