মানিকগঞ্জে হেরোইনসহ আটক ৩

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)

সারাবাংলা

মানিকগঞ্জে ৩০ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রবিবার (৫ ফেব্রুয়ারি) পৃথক দুইটি অভিযান

2023-02-06T19:34:36+00:00
2023-02-06T19:34:36+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে হেরোইনসহ আটক ৩
আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ)
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৩৪ পিএম   (ভিজিট : ১৪৬)
X

মানিকগঞ্জে ৩০ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রবিবার (৫ ফেব্রুয়ারি) পৃথক দুইটি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিবি। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে ডিবির একটি অভিযানিক দল এসআই(নি.) আসাদ মিয়ার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা গ্রামে নিজ বাড়ি থেকে মো. আজিজুল হক ওরফে আশিককে (২৮) ২০ গ্রাম হেরোইনসহ আটক করে। আশিক ওই এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে।

অপরদিকে এসআই(নি.) মো. বিল্লাল হোসেন ভূঞার নেতৃত্বে অপর একটি দল মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকা থেকে মো. আব্দুল্লাহকে পাঁচ গ্রাম (৩৪) এবং মো. শামছুল ইসলামকে (৩৬) পাঁচ গ্রাম হেরোইনসহ আটক করে। আব্দুল্লাহ পশ্চিম সেওতা এলাকার এনাম আলীর ছেলে এবং শামছুল উকিয়ারা এলাকার মৃত ফজল হকের ছেলে। উদ্ধারকৃত হেরোইনের মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা। আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। 

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় পৃথক দুইটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ডিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   মানিকগঞ্জ  আটক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy