মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুরচর ইউনিয়নে হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা

2023-02-06T20:24:56+00:00
2023-02-06T20:24:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ ৪
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৪ পিএম   (ভিজিট : ১৩৬)
X

মুন্সীগঞ্জের সিরাজদিখানের বালুরচর ইউনিয়নে হাউজিং ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি বেগম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

সংঘর্ষ চলে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এ সময় ৪টি বসতবাড়ি,পুলিশের ৩টি মোটরসাইকেল ও ১টি পিকআপ ভাঙচুর করা হয়। সংঘর্ষে চারজন টেঁটাবিদ্ধ ও শাহিনুর নামে পুলিশের এক কনস্টেবলসহ সাতজন আহত হয়েছেন। টেঁটাবিদ্ধরা ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহত কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। 

সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাউজিং ব্যবসাকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে জড়ানোর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। পুলিশের একজন কনস্টেবল আহত হয়েছেন। পুলিশের তিনটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভাঙচুর করেছে। পরিস্থিতি শান্ত করার জন্য ১৮ রাউন্ড ফাঁকা গুলি ব্যবহার করতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থল থেকে দুই শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে। 

বাবু/জেএম




  বিষয়:   মুন্সীগঞ্জ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy