হিজলায় ঘরের দরজা ভেঙে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

হিজলা প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের হিজলা উপজেলাধীন কাউরিয়া বাজার সংলগ্ন হাওলাদার বাড়িতে আজ সোমবার দুপুর ১টার দিকে দরজা ভেঙে ঘরের ভিতরে ভাঙচুর

2023-02-06T20:55:58+00:00
2023-02-06T20:55:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হিজলায় ঘরের দরজা ভেঙে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট
হিজলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫৫ পিএম   (ভিজিট : ২৭৬)
X

বরিশালের হিজলা উপজেলাধীন কাউরিয়া বাজার সংলগ্ন হাওলাদার বাড়িতে আজ সোমবার দুপুর ১টার দিকে দরজা ভেঙে ঘরের ভিতরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। 

রহমাতুল্লাহ পলাশ বলেন, আমি আমার মাকে নিয়ে বরিশালে ডাক্তার দেখানোর জন্য আসি। দুপুর একটা দিকে আমার স্ত্রী আমাকে ফোন দিয়ে বলল ১০-১২ মিলে আমাদের দরজা ভাঙার জন্য চেষ্টা করছে এক পর্যায়ে দারালো দায়ের কোপে দরজা ভেঙে ফেলে ঘরের অনেক মালামাল ভাঙচুর করে এবং নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ মালামাল লুট করে নিয়ে যায় আমি কাউকে চিনতে পারিনি। তাদের কাছে ধারালো দা, রড ও লাঠিসোটা ছিল ।

তাৎক্ষণিক আমি হিজলা থানা অফিসার ইনচার্জ মো. ইউনুস মিয়াকে জানালে তিনি সাথে সাথে ডিউটি অফিসারসহ নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত বিষয়টি তদন্ত করেন। 

সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু শিকদার ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে চলে আসেন। এবং তিনি বলেন, যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার না হলে এইরকম অপকর্ম বেড়েই যাবে। 

হিজলা থানা অফিসার ইনচার্জ মো. ইউনুস মিয়া জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/জেএম




  বিষয়:   হিজলা  লুট 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy