গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরের কচুয়া উপজেলায় ফারহানা আক্তার (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে কচুয়া

2023-02-06T21:12:21+00:00
2023-02-06T21:12:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:১২ পিএম   (ভিজিট : ১৩৫)
X

চাঁদপুরের কচুয়া উপজেলায় ফারহানা আক্তার (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে কচুয়া পৌর ভবনের উত্তর পাশে ঢালী ভিলার দ্বিতীয় তলার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেছানো ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তিনি আশ্রাফপুর গ্রামের বড় বাড়ির কামাল হোসেনের দ্বিতীয় স্ত্রী।

দুই স্ত্রীর মধ্যে ঝগড়া পরিহার করার লক্ষ্যে কামাল হোসেন দ্বিতীয় স্ত্রীকে বসবাসের জন্য ঢালী ভিলায় একটি কক্ষ ভাড়া নেন। কামাল বছর খানেক আগে দ্বিতীয় স্ত্রীকে ওই ভাড়া কক্ষে উঠিয়ে জীবিকার সন্ধ্যানে সৌদিতে চলে যান। 

ফারহানার পরিবারের সদস্যরা জানান, রবিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে ফারহানার সঙ্গে তার প্রবাসী স্বামী কামাল হোসেনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি থেকে ক্ষুব্ধ হয়ে ফারহানা আত্মহত্যার পথ বেছে নেন। এ ব্যাপারে কচুয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়। সোমবার ময়নাতদন্তের জন্য ফারহানার মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল জানান, গৃহবধূ ফারহানা আক্তারের নিহতের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

বাবু/জেএম




  বিষয়:   গৃহবধূ  মরদেহ উদ্ধার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy