যাত্রাবাড়ীতে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে যুবকের মৃত্যু

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে রাকিব বেপারি (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শরীয়তপুরের নড়িয়া

2023-02-07T10:50:46+00:00
2023-02-07T10:50:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যাত্রাবাড়ীতে বাস-ট্রাকের মাঝে চাপা পড়ে যুবকের মৃত্যু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫০ এএম   (ভিজিট : ১৫৬)
X


রাজধানীর যাত্রাবাড়ীতে বাস ও ট্রাকের মাঝে চাপা পড়ে রাকিব বেপারি (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোকলেস বেপারির ছেলে রাকিব। পরিবার নিয়ে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের জেলে পাড়ায় থাকতেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন রকিব।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত পৌনে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনার একটি খবর পেয়েছি। বিস্তারিত তদন্তের জন্য একটি টিম পাঠানো হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy