কালিহাতীতে নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যান চাপায় বৃদ্ধ নিহত

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে চাকা ব্রাস্ট হয়ে নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যান চাপায় আব্দুল হালিম মিয়া (৫০) নামের অটো রিকশার যাত্রী এক বৃদ্ধ

2023-02-07T11:12:00+00:00
2023-02-07T11:17:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যান চাপায় বৃদ্ধ নিহত
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১২ এএম  আপডেট: ০৭.০২.২০২৩ ১১:১৭ এএম  (ভিজিট : ৩৬৫)
X


টাঙ্গাইলের কালিহাতীতে চাকা ব্রাস্ট হয়ে নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যান চাপায় আব্দুল হালিম মিয়া (৫০) নামের অটো রিকশার যাত্রী এক বৃদ্ধ নিহত হয়েছে।

তিনি কালিহাতী উপজেলার জোকারচর এলাকার বাসিন্দা। এ ঘটনায় গোহালিয়াবাড়ী এলাকার জাহিদুল ইসলাম (২৭) নামের আরও একজন আহত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আব্দুল হালিম কাজের সন্ধানে ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে বঙ্গবন্ধু সেতু গোলচত্ত্বরের দিকে যাচ্ছিলেন। এসময় অটোরিক্সাটি গোহালিয়াবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়ানো ছিল, এমতাবস্থায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের চাকা ব্রাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটো রিকশা ও আরও একটি অটো ভ্যানের উপরে উঠে যায়। এসময় ঘটনাস্থলেই অটো রিকশার যাত্রী আব্দুল হালিম মিয়া নিহত হয়। এ ঘটনায় আহত জাহিদুল ইসলামকে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy