প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১:১৩ পিএম (ভিজিট : ১৫৪)

X
নেত্রকোনার কলমাকান্দায় অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার এতিমখানা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শফিকুল ইসলামের একটি অটো গ্যারেজ, সুকুমার চন্দ্রের ১টি ফার্মেসী, খোকন মিয়ার ১টি বসত ঘর এবং ফজর আলী,পরিমল ও শাহীন মিয়ার দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হলে দমকল বাহিনী এসে ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায় শর্ট সার্কিটের কারণে এই আগুনের সূত্রপাত ঘটে। এতে ক্ষতির পরিমাণ দেখা গেছে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
-বাবু/এ.এস