শাহজাদপুরে গাছ থেকে ভ্যান চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৯ পিএম (ভিজিট : ১৪৬)

X
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাদ্দাম হোসেন (৩০) ভ্যান চালকের লাশ গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় (৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের রাজ্জাক ব্যাপারীর বাড়ির ভিতরে কাঠাল গাছে সাদ্দাম হোসেনের ঝুলন্ত লাশ পাশের বাড়ির লোক দেখে তাদের অবগত করে পরে রাজ্জাক ব্যাপারীর পরিবারের সকলে ঘর থেকে বেড় হয়ে চিৎকার করলে গ্রামের মানুষ জড়ো হয়ে যায় কিন্তু কেউ লাশের পরিচয় শনাক্ত করতে পরেনা পরে সাদ্দাম হোসেনের কাছে থাকা মোবাইল ফোনদিয়ে পরিচিত নাম্বারে কল করে তার পরিচয় শনাক্ত করা হয়।
জানা গেছে, সাদ্দাম হোসেন শাহজাদপুর পৌর সদরের মনিরাপুরের ব্যবসায়ী ইসহাক এর ভাগনে, জন্মের ৫ দিনের মাথায় তার মা মারা যায় তারপর থেকে মামা ইসহাক সাদ্দাম হোসেনকে লালন পালন করে।
সাদ্দাম হোসেন ব্যাক্তিগত জীবনে বিবাহিত ছিলো সে ৫ বছর পূর্বে মশিপুর গ্রামের উত্তরপাড়ার শহীদের মেয়েকে বিবাহ করে এবং তার ঘরে ২ বছরের ১টি সন্তান রয়েছে তবে বেশ কিছুদিন যাবৎ তার স্ত্রীর সাথে তার কোন সম্পর্ক নেই। বর্তমানে তার স্ত্রী ঢাকার একটি পোশাক কারখানায় চাকুরী করে। শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, এস.আই. সারোয়ার, এ.এস.আই আনোয়ার সহ থানা পুলিশের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা জানান প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্নহত্যা তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
-বাবু/এ.এস