লোহাগড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা।মঙ্গলবার (৭

2023-02-07T17:18:24+00:00
2023-02-07T17:18:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৮ পিএম   (ভিজিট : ১৭০)
X

নড়াইলের লোহাগড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়।

বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর আলী, লোহাগড়া পৌরসভার মেয়র আলহাজ্ব সৈয়দ মশিয়ূর রহমান, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কুষি জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, লোহাগড়া উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার প্রমুখ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লোহাগড়ার আয়োজনে তিন দিনব্যাপী এই মেলা আগামী ৯ ফেব্রুয়ারি শেষ হবে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য উম্মুক্ত থাকবে। এ মেলায় ১২ টি স্টল রয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy