সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ

সারাবাংলা

ডিজিটাল নিরাপত্তা আইনে নামে সাংবাদিক হয়রানি বন্ধ ও সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার

2023-02-07T17:25:10+00:00
2023-02-07T17:29:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৫ পিএম  আপডেট: ০৭.০২.২০২৩ ৫:২৯ পিএম  (ভিজিট : ১৭৯)
X


ডিজিটাল নিরাপত্তা আইনে নামে সাংবাদিক হয়রানি বন্ধ ও সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মানহানির প্রতিবাদে উত্তাল হয়েছে বরিশাল। সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শত মানুষের অংশগ্রহণে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল প্রেসক্লাবের সামনে বরিশালের সাংবাদিক, লেখক,শিক্ষক, সংস্কৃতি কর্মী ও নগরীক সমাজের আয়োজনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বরিশাল প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বরিশাল টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল ফটো সাংবাদিক পরিষদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বরিশাল নিউজ এডিটর কাউন্সিল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পরিবেশ আন্দোলন, সম্মিলিত নাগরিক পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বিএম কলেজ শিক্ষক পরিষদ, বাসদ, জাতীয় পার্টি, মহানগর যুবদল নেতারা অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিকস ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীসহ বেসরকারি উন্নয়ন সংস্থা ও শিক্ষক সহ সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কাজী আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, সময় টেলিভিশনের ব্যুরো প্রধান অপূর্ব অপু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাশেদ বাপ্পি, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান গিয়াস উদ্দিন সুমন, দেশ টিভি ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান রাহাত খান, এখন টেলিভিশনের ব্যুরো প্রধান ফিরদাউস সোহাগ, একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান বিধান সরকার, নিউজ ২৪ ব্যুরো প্রধান সাইফুর রহমান মিরন,চ্যানেল ২৪ টেলিভিশনের ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা, দিপ্ত টিভির ব্যুরো প্রধান মর্তুজা জুয়েল, বাংলা ভিশন টেলিভিশনের শাহীন হাসান, মাই টিভির ব্যুরো প্রধান পারভেজ রাসেল, প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান মাইনুল ইসলাম সবুজ, বনিক বার্তার ব্যুরো প্রধান এম মিরাজ, বাংলাদেশ টুডে ও বাংলাদেশ বুলেটিন এর ব্যুরো প্রধান জিহাদ রানা, ঢাকা পোস্টের ব্যুরো প্রধান সৈয়দ মেহেদী হাসান, নাগরিক টেলিভিশনের ব্যুরো প্রধান তন্ময় তপু, মতাবাদের সাব নিউজ এডিটর আল আমিন জুয়েল,বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি ও আমার সংবাদ পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরিফ হোসেন, এস এ টিভির ব্যুরো প্রধান মুজিব ফয়সাল, ভিডিও জার্নালিস্ট রুহুল আমিন, শফিক, আবুল বাসার, লিটন, শাহীন সুমন,কামাল, আনিসুর রহমান, ফটো সাংবাদিক শামীম আহমেদ, সাইয়ান, খান মনিরুজ্জামান, রেদোয়ান রানা, জুয়েল আহমেদ, রাতুল আহমেদ, এন আমিন রাসেল সহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকার সংবাদিক ও ফটো সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশকে হয়রানি বন্ধ করাসহ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবার দাবি জানান। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে নামে সাংবাদিক হয়রানি বন্ধ সহ আইটি বাতিলের দাবিও জানানো হয়।

এ সময় একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও শিক্ষক নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, বাসদের সদস্য সচীব মনিষা চক্রবর্তী, বেলার বিভাগীয় সমন্বয়ক লিঙ্কন বাইন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলির সদস্য শুভঙ্কর চক্রবর্তী, সম্মিলিত নাগরিক পরিষদের সভাপতি অধ্যাপিকা টুনু রানী কর্মকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলির সদস্য ও হিন্দু ধর্মী কল্যান ট্রাস্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটু, ক্যাবের সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল জেলার সভাপতি কাজী আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান, ছাত্র কাউন্সিলের হুজাইফা রহমান।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনিয়মের সংবাদ প্রচার করায় ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy