ব্রাহ্মণবাড়িয়ায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩২ পিএম (ভিজিট : ২৪০)

X
বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসকের আয়োজনে ৭ই ফেব্রুয়ারি সকাল ১০টাই ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর—৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার শাখাওয়াত হোসেন , ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো জিয়াউল হক মীর, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার মো জুলফিকার হোসেন , ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু । অনুষ্ঠানটি সভপতিত্ব করেন , ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো শাহগীর আলম।
আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে । উক্ত খেলার মধ্যে রয়েছে , ষষ্ঠ থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের ‘ক’ গ্রুপ এবং ৯ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের ‘খ’ গ্রুপে রাখা হয়েছে। ‘ক’গ্রুপে ১০০ ও ২০০ মিটার দৌড় , হাই জাম্প ও লং জাম্প। ‘খ’ গ্রুপে রয়েছে ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড় , হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জেভলিন, শটপুট, ডিসকাস ও ৪ গুণিতক ১০০ মিটার রিলে ইভেন্ট । পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণ করা হবে।
-বাবু/এ.এস