সখীপুরে বাল্যবিবাহ-মাদক-সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

কালিয়া ইউনিয়নের ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সকালে বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ

2023-02-07T20:28:04+00:00
2023-02-07T20:28:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সখীপুরে বাল্যবিবাহ-মাদক-সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৮ পিএম   (ভিজিট : ১৬৫)
X

কালিয়া ইউনিয়নের ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সকালে বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম কামরুল হাসানের সভাপতিত্বে ও সাংবাদিক জুয়েল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা। এছাড়াও আরও বক্তব্য উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী শিকদার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম  কাজী বাদল, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ শাহীনুর আলম, সাড়াসিয়া বাসারচালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস শাওন, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা খানম, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) সমন্বয়কারী মো. লুৎফর রহমান প্রমুখ । এ সময় সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলা মিয়া, ডাকাতিয়া মাজেদা মসজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াছিন আলী, একে ফজলুল হক, মো. আ. কাদের মর্তুজা,  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ সহ প্রমুখ।

প্রশিক্ষণে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ, ইমামবৃন্দ, মুয়াজ্জিনবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় এলাকার প্রায় তিন শতাধিক শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy