চিলাহাটিতে রেনু’র হত্যাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে গৃহবধূ রেনু আক্তারের খুনি স্বামী গোলাম মোস্তফা বুলুর গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে

2023-02-07T20:34:06+00:00
2023-02-07T23:16:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিলাহাটিতে রেনু’র হত্যাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩৪ পিএম  আপডেট: ০৭.০২.২০২৩ ১১:১৬ পিএম  (ভিজিট : ২৪৪)
রেনু’র হত্যাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

রেনু’র হত্যাকারীকে গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে গৃহবধূ রেনু আক্তারের খুনি স্বামী গোলাম মোস্তফা বুলুর গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও তার পরিবার।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চিলাহাটি সরকারি কলেজের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আমিনা সিদ্দিকা মেরী, শরিফ বিল্লাহ, মো. সাফিউল ইসলাম সাফি ও রেনু বেগমের বোন খাদিজা আক্তার, কন্যা মাইশা ও পুত্র রিয়াদ।

বক্তারা দাবি করে বলেন, গত ২৮ ডিসেম্বর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ গ্রামের কারেঙ্গাতলী এলাকার খায়রুল ইসলামের মেয়ে রেনু আক্তারকে(২৫) তার নিজ বাড়ীতে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় তার স্বামী গোলাম মোস্তফা বুলু। এ ব্যাপারে রেনুর বাবা খায়রুল ইসলাম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নম্বর ১৪।

মামলা হওয়ার প্রায় দেড় মাস অতিবাহিত হলেও পুলিশ আসামিকে গ্রেফতার করতে পারেনি, তারই প্রতিবাদে ও বুলুকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে রেনুর মেয়ে মাইশা(১১) ও পুত্র রিয়াদ(৫) এবং তার নানা নানীসহ এলাকাবাসী।

রেনুর বাবা খায়রুল ইসলাম বলেন, আমি গরিব মানুষ, আমি কি ন্যায় বিচার পাবো না, দেড় অতিবাহিত হলেও আমার মেয়ে রেনু হত্যাকারী আসামি গ্রেফতার হয়নি। আদৌ হবে কি না, জানি না। তিনি হত্যকারীকে দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশকে অনুরোধ করেন। তিনি আরো জানান যে ৭দিনের মধ্যে আসামি গ্রেফতার না করলে আমি অনশন করবো।

রেনুর কন্যা মাইশা বলেন, আমার মায়ের হত্যার বিচার চাই, আমার বাবাকে দ্রুত গ্রেফতার চাই।

এ ব্যাপারে ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy