পটুয়াখালীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

পটুয়াখালী প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পটুয়াখালীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন হয়েছে।বুধবার সকাল ১০টায় পটুয়াখালী কাজী আবুল কাসেম স্টেডিয়ামে

2023-02-08T14:14:49+00:00
2023-02-08T14:14:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পটুয়াখালীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
পটুয়াখালী প্রতি‌নি‌ধি
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:১৪ পিএম   (ভিজিট : ১৬০)
X


পটুয়াখালীতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন হয়েছে। 

বুধবার সকাল ১০টায় পটুয়াখালী কাজী আবুল কাসেম স্টেডিয়ামে এ্যাথলেটিকস প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন’র ব্যবস্থাপনায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতায় পটুয়াখালী জেলার ৮টি উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের (বালক/বালিকা) শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

ইভেন্টগুলোর মধ্যে রয়েছে দৌড়, হাইজাম্প, লংজাম্প, ট্রিপল জাম্প, জেভলিন থ্রো, শটপুট থ্রো, ডিসকাস থ্রো ও ৪*১০০ মিটার রিলে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসা‌বে উপ‌স্থিত ছিলেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম পিপিএম, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমাউন কবির (শিক্ষা ও আইসিটি), পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি স্বপন ব্যানার্জী, মেয়র প্রতিনিধি কাউ‌ন্সিলর মো. দেলোয়ার আকনসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। 

-বাবু/এ.এস





  বিষয়:   প্রতিযোগিতা  উদ্বোধন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy