শ্রীপুরে টিউলিপ বাগানে মালদ্বীপের হাই কমিশনার

আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড গ্রামে দেলোয়ার-সেলিনা দম্পতির টিউলিপ বাগান পরিদর্শন করেছেন মালদ্বীপের হাই কমিশনার সিরুজিম্যাথ সামীর।বুধবার (০৮

2023-02-08T15:29:58+00:00
2023-02-08T15:29:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে টিউলিপ বাগানে মালদ্বীপের হাই কমিশনার
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৯ পিএম   (ভিজিট : ১৫৬)
X

গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখন্ড গ্রামে দেলোয়ার-সেলিনা দম্পতির টিউলিপ বাগান পরিদর্শন করেছেন মালদ্বীপের হাই কমিশনার সিরুজিম্যাথ সামীর।

বুধবার (০৮ ফেব্রুয়ারী) সকাল পৌনে সাতটায় তিনি টিউলিপ বাগানে এসে পৌঁছান।

মৌমিতা ফ্লাওয়ার্সের মালিক ও টিউলিপ বাগানের উদ্যোক্তা দেলোয়ার হোসেন জানান, হাই কমিশনার তাদের সাথে টিউলিপ বাগান ঘুরে দেখেন। এ সময় তিনি বাগানে টিউলিপ ফুলের সাথে তার নিজের বেশ কিছু স্থিরচিত্র ধারণ করেন। তিনি মালদ্বীপের হাই কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি তার সাথে থাকা সহকর্মীদের নিয়ে টিউলিপ বাগান পরিদর্শন করেন।

হাই কমিশনার সিরুজিম্যাথ সামীর বলেন,  বাংলাদেশে টিউলিপ ফুটতে দেখে তিনি বেশ খুশি হয়েছেন। টিউলিপ বাগানটি তার কাছে খুব সুন্দর লেগেছে। তিনি বাংলাদেশে টিউলিপ বাগানের সফলতা কামনা করেন। টিউলিপ ফুল বাংলাদেশের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে।

হাই কমিশনার উদ্যোক্তা দেলোয়ার হোসেনের কাছে টিউলিপ ফুলের বাল্ব রোপনের সময়সীমা, ফুল ফোটার সময়, ব্যাপ্তি, আবাদের বিষয়ে তথ্য সংগ্রহ, প্রতিদিন দর্শণার্থীর সংখ্যা কত ইত্যাদি বিষয়ে খোঁজ খবর নেন। আগামী বছর ফুল ফোটার শুরুর দিকে তিনি বাগান দেখতে আসবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় রাষ্ট্রদূতের সাথে হাই কমিশনের থার্ড সেক্রেটারী ফাথিম্যাথ মোহামেদ দিদি সহ কমিশনের প্রশাসনিক প্রটোকল অফিসার আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস





  বিষয়:   টিউলিপ  উদ্যোক্তা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy