যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় রাস্তা পারাপারের সময় মো. পলাশ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৮

2023-02-08T23:03:59+00:00
2023-02-09T15:19:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৩ পিএম  আপডেট: ০৯.০২.২০২৩ ৩:১৯ পিএম  (ভিজিট : ১৪৬)
X

রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় রাস্তা পারাপারের সময় মো. পলাশ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।


বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত পলাশ যাত্রাবাড়ী থানার কাজলা স্কুল গলি এলাকার বাসিন্দা।


নিহতের সহকর্মী সাইফুল ইসলাম বলেন, পলাশ সাগরিকা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের বডি মিস্ত্রি। রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা টাটা কোম্পানির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।


বাবু/এসআর






  বিষয়:   সড়ক দুর্ঘটনা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy