
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জয়পুরহাট র্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন র্যাব-৫ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। এ সময় র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান, স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
আটকরা হলেন- মোছা. শাহনাজ পারভীন (২৬), সিদ্দিক আলী শাহ (৬৬) ও মোছা. সেলিনা আক্তার (৩৬)। শাহনাজ ও সিদ্দিক সম্পর্কে শ্বশুর-পুত্রবধূ এবং সিদ্দিক ও সেলিনা সম্পর্কে বাবা-মেয়ে। তাদের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার ফকিরপাড়া এলাকায়। এ ঘটনায় ওই বাড়ির মালিক শাহনাজ পারভীনের স্বামী মোশারফ হোসেন ও তার শ্বশুড় বিপ্লব হোসেন পলাতক রয়েছেন।
বাবু/এসআর