সমুদ্র সৈকতে পড়ে আছে মৃত ইরাবতি ডলফিন

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার সমুদ্র সৈকতের উখিয়ার শফিরবিল এলাকায় মৃত ডলফিন পড়ে রয়েছে। লেজবিহীন এই ডলফিনে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে।স্থানীয়রা জানান,

2023-02-09T01:07:32+00:00
2023-02-09T15:12:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সমুদ্র সৈকতে পড়ে আছে মৃত ইরাবতি ডলফিন
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১:০৭ এএম  আপডেট: ০৯.০২.২০২৩ ৩:১২ পিএম  (ভিজিট : ১৪৯)
X

কক্সবাজার সমুদ্র সৈকতের উখিয়ার শফিরবিল এলাকায় মৃত ডলফিন পড়ে রয়েছে। লেজবিহীন এই ডলফিনে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে।


স্থানীয়রা জানান, গত ১ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে ডলফিনটি মৃত অবস্থায় সৈকতে ভেসে আসে। সেই থেকে ডলফিনটি সফিরবিল সৈকতে পড়ে রয়েছে।


বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ডলফিনটি পর্যবেক্ষণ ও নমুনা সংগ্রহ করেছে মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দারের নেতৃত্বে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী।


বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানান, ডলফিনটির দেহে পচন ধরেছে। ক্ষুদ্রান্ত্রের কিছু অংশ পচনের কারণে শরীর থেকে বের হয়ে গেছে। লেজের অংশ নেই। বিজ্ঞানীদের ধারণা, বেশ কিছুদিন আগে সাগরে ডলফিনটির মৃত্যু হয়েছে।


মৃত ডলফিনটি ইরাবতি ডলফিন জানিয়ে তিনি বলেন, লেজ ছাড়া ডলফিনটির দৈর্ঘ্য ৬ ফুট এবং ব্যাস ৫ ফুট ২ ইঞ্চি।


সাঈদ মাহমুদ বেলাল হায়দার জানান, ডলফিনটির শরীরে পচন ধরার কারণে মৃত্যুর কারণ প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না। দুর্গন্ধ ছড়াচ্ছে, তাই বনবিভাগকে দ্রুত মাটি চাপা দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।


সম্প্রতি ইরাবতি ডলফিনের ১০ থেকে ১৫টির একটি দলকে কক্সবাজার সমুদ্র সৈকতের আশপাশে বিচরণ করতে দেখা গেছে। মৃত ডলফিনটি সেই দলে ছিল কি না তা জানা যায়নি।

বাবু/এসআর






  বিষয়:   ইরাবতি ডলফিন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy