এমপি হিসেবে শপথ নিলেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া

মোঃ রিমন খান, সরাইল

সারাবাংলা

এমপি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার

2023-02-09T12:56:20+00:00
2023-02-09T12:56:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এমপি হিসেবে শপথ নিলেন উকিল আবদুস সাত্তার ভূঁইয়া
মোঃ রিমন খান, সরাইল
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৬ পিএম   (ভিজিট : ১৯১)
X


এমপি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বুধবার বিকেলে একাদশ জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে শপথ বাক্য পাঠ করান।

নির্বাচিত এমপি হিসেবে ষষ্ঠবারের মত শপথ নেওয়া উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এমপি এর আগে ৫ বার এমপি ও ১ বার মন্ত্রী ছিলেন। মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ আর অসমাপ্ত কাজ সমাধানের জন্য তিনি সকলের দোয়া চেয়েছেন।

উল্লেখ্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার এমপি নির্বাচিত হয়ে উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এমপি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাত ধরে বিএনপি দলীয় রাজনীতি শুরু করেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদ বিভিন্ন সময়ে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ৪ বার এমপি নির্বাচিত হোন ও একবার মন্ত্রী ছিলেন।

সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে চট্রগ্রাম বিভাগের মধ্যে তিনি একমাত্র এমপি হিসেবে নির্বাচিত হয়ে দীর্ঘ প্রায় ৪ বছর এমপি হিসেবে দায়িত্ব পালনের পর বিএনপির দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে এই আসনে উপনির্বাচনের তফছিল ঘোষনা হলে তিনি বিএনপি দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করলে বিএনপি দল থেকে তাঁকে বহিঃস্কার করা হয়। গত ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ৪৪ হাজার ৯শত ১৬ ভোট পেয়ে ষষ্ঠবারের মত এমপি নির্বাচিত হয়েছেন।

-বাবু/এ.এস





  বিষয়:   শপথ  নির্বাচিত এমপি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy