সিরাজগঞ্জে ট্রাকচাপায় কলেজ ছাত্র নিহত

নাজমুল হোসেন (সিরাজগঞ্জ)

সারাবাংলা

সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাকের ধাক্কায় সাব্বির হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

2023-02-09T13:11:26+00:00
2023-02-09T13:11:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কলেজ ছাত্র নিহত
নাজমুল হোসেন (সিরাজগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১:১১ পিএম   (ভিজিট : ১৬২)
X


সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাকের ধাক্কায় সাব্বির হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার দিবাগত রাতে বেলকুচি উপজেলা পরিষদের আগমনি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত কলেজছাত্র উপজেলার নিশিবয়ড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।

আহতরা হলেন- একই গ্রামের রুহুল আমিনের ছেলে ফয়সাল আকন্দ (২১) ও জয়নাল খানের ছেলে স্বপ্ন খান (২৪)।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, বুধবার রাতে মোটরসাইকেল যোগে তিনজন উপজেলার মুকুন্দগাতী বাজারের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌছালে একটি ট্রাক তাদের সামনে থেকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সিফাতের মৃত্যু হয়।

তিনি আরও জানান, কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

-বাবু/এ.এস





  বিষয়:   ট্রাকের ধাক্কা  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy