সীতাকুণ্ডে এবারও সাফল্য ধরে রেখেছে যুবাইদিয়া মহিলা মাদ্রাসা

মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সারাবাংলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যুবাইদিয়া ইমলামিয়া মহিলা (ফাজিল) মাদ্রাসা শিক্ষার্থীরা এবারো ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে।

2023-02-09T15:01:04+00:00
2023-02-09T15:01:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সীতাকুণ্ডে এবারও সাফল্য ধরে রেখেছে যুবাইদিয়া মহিলা মাদ্রাসা
৪ ছাত্রী পেল জিপিএ-৫
মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ড (চট্টগ্রাম)
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০১ পিএম   (ভিজিট : ৯৭০)
X


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যুবাইদিয়া ইমলামিয়া মহিলা (ফাজিল) মাদ্রাসা শিক্ষার্থীরা এবারো ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। এবারের আলিম পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৪ জন ছাত্রী।

এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীর হলেন- জান্নাতুল ফেরদাউস সূচনা, রহিমা আখতার, আফিয়া সুলতানা ইভা, আয়েশা আখতার সাদিয়া।  ভবিষ্যতে তারা কোরআন-হাদীসের জ্ঞান অর্জন করে উচ্চতর ডিগ্রী নিতে চায়। তাদের এই ভালো ফলাফলের জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের বাবা- মা, এবং শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টায় আমরা আজকে এই অর্জন করতে পেরেছি।

সীতাকুণ্ড পৌরসদরস্থ যুবাইদিয়া মহিলা ফাজিল মাদ্রাসা থেকে এবার আলিম পরীক্ষায় ৩৬জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন নেয়। তাদের মধ্য হতে ৪জন ছাত্রী জিপিএ ৫ অর্জন করে। এছাড়া এ গ্রেড ১২ জন, এ মাইনাস ৭জন, বি গ্রেড ৮জন এবং সি গ্রেড পেয়েছে ৪জন।

যুবাইদিয়া মহিলা মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হারুন উর রশিদ জানান, আমাদের মাদ্রাসার ফলাফল প্রতিবারের মত এবারও ভাল করেছে। পরীক্ষার্থীদের মধ্য হতে একজন মেয়ে অকৃতকার্য হয়েছে আর সবাই কৃতকার্য হয়েছে। এবার আমাদের মাদ্রাসার পাসের হার ৯৭.২২%। আগামীতেও এই সাফল্য অব্যাহত রাখতে প্রচেষ্টা থাকবে। ইনশাআল্লাহ 

মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি জানান, উত্তর চট্টগ্রামের এক মাত্র মহিলা মাদ্রাসা দীর্ঘদিন পর্যন্ত দাখিল, আলিম ও ফাজিল পাবলিক পরীক্ষায় জিপিএ ৫ সহ শতভাগ পাশ করে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করার কৃতিত্ব ধরে রেখেছে। মহিলাদের জন্য যুবাইদিয়া মাদ্রাসা একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান। অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও পরিচলালনা কমিটির আন্তরিকাতায় শিক্ষার একটি ভাল পরিবেশ সৃষ্টি হয়েছে।  সীতাকুণ্ডসহ বিভিন্ন উপজেলা থেকে ছাত্রীরা এ মাদ্রাসায় ভর্তি হয়। অভিভাবকদের দাবী প্রতিষ্ঠানে আরও একটি ভবন ও মহিলা হোষ্টেল চালু করলে আরও মেধাবী ছাত্রীরা এ প্রতিষ্ঠানে ভর্তি হয়ে ইসলামী জ্ঞান অর্জন করবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরোয়ার আলম সরকার বলেন, যুবাইদিয়া মাদ্রাসার ফলাফল প্রতিবারের মত এবারও ভাল ফলাফল করেছে। প্রতিষ্ঠানটি পড়ালেখার পাশাপাশি তাদের সহপাঠ্যক্রমিক কার্যক্রমও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরনীয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy