আশুগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক নারীর মৃত্যু হয়েছেন।বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের

2023-02-09T16:16:57+00:00
2023-02-09T16:16:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশুগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নারীর মৃত্যু
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৬ পিএম   (ভিজিট : ১৮৮)
X


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক নারীর মৃত্যু হয়েছেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার খড়িয়ালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সরাইল খাটিহাতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, সরাইলের বিশ্বরোড থেকে ঢাকা যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান খড়িয়ালা এলাকা অতিক্রম করছিল। এ সময় এক নারী রাস্তা পারাপার হতে গিয়ে কাভার্ডভ্যানের নিচে পরে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের পরিচয় ও নাম শনাক্তের জন্য চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy