প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০২ পিএম আপডেট: ০৯.০২.২০২৩ ৬:১৫ পিএম (ভিজিট : ১৭১)

X
'গঙ্গা বিলাস’বিশ্বের সবচেয়ে দীর্ঘযাত্রার প্রমোদতরী এর পর্যটকরা ঘুরে গেলেন স্বরূপকাঠি। বৃহস্পতিবার পিরোজপুরের স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানার পেয়ারা বাগান ঘুরে দেখেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় ট্রলারযোগে ২৮ পর্যটক (২৭ জন সুইজারল্যান্ডের ও ১জন জার্মান নাগরিক) নেছারাবাদ থানায় পৌছান বেলা ১০ টায়।

থানায় পর্যটকদের ফুল দিয়ে স্বাগত জানান সিনিয়র সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) মো. রিয়াজ হোসেন ও ওসি আবির মোহাম্মদ হোসেন। কুশল বিনিময়ের পর পর্যটকরা উপজেলা সদরের পৌর শহরের মূল বন্দর ঘুরে দেখেন। এরপর একপর্যায়ে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ভাসমান কাঠের বাজার ঘুরে দেখেন।

এ সময় তারা বিভিন্ন ব্যবসায়ী, দোকানীদের সাথে কুশল বিনিময় করেন। পরে পর্যটকরা ট্রলার যোগে বানারীপাড়া চলে যান। সার্বক্ষনিক তাদের সাথে থেকে সহযোগীতা করেণ নেছারাবাদ থানা পুলিশ, এনএসআই, ডিএসবি কর্মকর্তাগন সাথে ছিলেন।
-বাবু/এ.এস