জিপিএ-৫ নিয়ে ময়মনসিংহ বিভাগের শীর্ষে কেন্দুয়ার ভরাপাড়া কামিল মাদ্রাসা
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:২৯ পিএম (ভিজিট : ১৬০)

X
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার এতিহ্যবাহী ভরাপাড়া কামিল মাদ্রাসা ২০টি জিপিএ-৫ পেয়ে ময়মনসিংহ বিভাগের শীর্ষ স্থানে রয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) ২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়।
প্রকাশিত ফলাফলে ভরাপাড়া কামিল মাদ্রাসার আলিম পরীক্ষায় অংশ গ্রহণকারী ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে পাস করেছেন।
মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা মো. মাজহারুল ইসলাম জানান, ২০২২ সালে আলিম পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ৫৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এরমধ্যে একজন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেনি আর একজন অকৃতকার্য হয়েছে বাকি সবাই পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০ জন। ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে আমাদের মাদ্রাসা। এজন্য আমরা গর্ববোধ করছি।
-বাবু/এ.এস