ফরিদপুরে স্পিডবোট দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৬

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের চরভদ্রাসনে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ শহিদুল ইসলামের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার

2023-02-09T22:41:13+00:00
2023-02-09T22:41:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে স্পিডবোট দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৬
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪১ পিএম   (ভিজিট : ১৩৬)
X

ফরিদপুরের চরভদ্রাসনে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ শহিদুল ইসলামের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহটি পদ্মা-আড়িয়াল খাঁ নদের সংযোগস্থল মাদারীপুরের শিবচর এলাকায় ভেসে ওঠে। সেখান থেকে মরদেহটি উদ্ধার করেন চরভদ্রাসন ও ঢাকার দমকল বাহিনীর সদস্যরা। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা ছয় জনে দাঁড়াল। 


শহিদুল ইসলাম গত ৫ ফেব্রুয়ারি দুটি স্পিডবোটের সংঘর্ষের সময় মৈনট ঘাট থেকে আগত বোটের যাত্রী ছিলেন। তিনি একজন ব্যবসায়ী। ঢাকায় তার ইলেকট্রিক সামগ্রীর দোকান রয়েছে। তিনি  চরভদ্রাসন সদর ইউনিয়নের ফজলেখাঁর ডাঙ্গী গ্রামের শেখ চাঁন মিয়ার ছেলে। তিনি বিবাহিত এবং দুই মেয়ের বাবা।


শহিদুলের স্ত্রী যুথী আক্তার বলেন, পারিবারিক কাজে গত রোববার (৫ ফেব্রুয়ারি) বাড়িতে আসছিলেন শহিদুল।


চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মুর্তজা ফকির বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জানতে পারি ওই এলাকা দিয়ে একটি মরদেহ নদী দিয়ে ভেসে যাচ্ছে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাস্থল থেকে অন্তত ১৫ কিলোমিটার দূরে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।


চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল বলেন, মরদেহটি স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ শহিদুলের বলে শনাক্ত করেছে তার বড় ভাই মো. শাহজাহান।


বাবু/এসআর







  বিষয়:   ফরিদপুর  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy