
নিখোঁজ এই ব্যবসায়ীর সন্ধান দাবিতে গতকাল ফুলছড়ি উপজেলা হেড কোয়ার্টারের সামনে মানববন্ধনে দাঁড়ায় তার পরিবার।
গত ৩ ফেব্রুয়ারি ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সোলায়মান।
মানববন্ধনে বক্তারা বলেন, সোলায়মান নিখোঁজ হওয়ার সাতদিন হচ্ছে, তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে থানায় জিডিও করা হয়েছে। তবুও কোন খোঁজ করতে পারেনি পুলিশ।
মানববন্ধনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন নিখোঁজ সোলায়মান সরকারের স্ত্রী ও তিন কন্যাসহ স্বজনেরা
বাবু/এসআর